ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে অটোরিকশা চালকের ছুরিকাঘাতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ১৭ জুলাই ২০২৪  
চট্টগ্রামে অটোরিকশা চালকের ছুরিকাঘাতে ২ জনের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে এক সিএনজি অটোরিকশা চালকের ছুরিকাঘাতে বাসের হেলপার মো. মানিক ও ট্রাক চালক বুলু বড়ুয়া নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে হাটহাজারী আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অটোরিকশা চালককে আটক করা হয়েছে। যদিও তার নাম-পরিচয় জানায়নি পুলিশ। 

হাটহাজারী থানার এস আই আলী আকবর হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রাত ৯টার দিকে এক সিএনজি অটোরিকশা চালক দুইজনকে ছুরিকাঘাত করেন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত অটোরিকশা চালককে আটক করা হয়েছে। 

তবে কি কারণে ওই অটোরিকশা চালক দুইজনকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

রেজাউল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়