ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছাত্র-জনতার ওপর হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ২১ অক্টোবর ২০২৪  
ছাত্র-জনতার ওপর হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগে যুবলীগ নেতা কামরুল হাসান প্রকাশ বোমা কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের মধ্যম সোনাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার কামরুল কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদকের দায়িত্বে আছেন। 

আরো পড়ুন:

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কামরুল হাসানের সশস্ত্র হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলার সময় তাকে মুখে কাপড় বেঁধে থাকতে দেখা যায়। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেপ্তার কামরুল বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

সাহাব/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়