ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ১৬ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:৪৮, ১৬ এপ্রিল ২০২৬
সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

রেললাইনে পড়ে থাকা গাছ।

প্রচণ্ড ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর গাছটি অপসারণ করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বুধবার (১৫ এপ্রিল) রাত পৌনে ২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

আরো পড়ুন:

এর আগে, একইদিন রাত সোয়া ১০টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটনাটি ঘটে বলে জানান ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন।

পুলিশ সূত্র জানায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় রেললাইনে গাছ পড়ে থাকতে দেখে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেন দাঁড় করান চালক। ফলে ওই পথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তারা গাছটি অপসারণ করার পর রাত পৌনে ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

রেললাইনে গাছ থাকায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র আউলিয়া নগরে আটকে ছিল বলে জানান ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন।

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়