টাঙ্গাইলে বাসের চাপায় অটোরিকশাচালকসহ নিহত ২
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, অটোরিকশাচালক জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও অটোরিকশা যাত্রী সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্থান্তর করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, অটোরিকশাটি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আশেকপুর বাইপাস এলাকায় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা অটোরিকশাচালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক সোহরাব হোসেনকে মৃত বলে ঘোষণা করে। উন্নত চিকিৎসার প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এক পর্যায় প্রদীপ পাল ঢাকা পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে মারা যায়।
এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. সৈকত হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি উদ্ধার করি। নিহত দুইজনের মধ্যে চালকের মৃতদেহ স্বজনদের নিকট হস্থান্তর করা হয়েছে। প্রদীপ পালের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে।”
ঢাকা/কাওছার/টিপু
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী