মানিকগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সদর উপজেলার বেঙ্গরই গ্রামে কালিগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে নদীতে একজনের মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হয়। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন আগে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।’’
ঢাকা/চন্দন/রাজীব
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান