ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:২৬, ২ অক্টোবর ২০২৫
টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

বুধবার রাতে মানবপাচারকারী চক্রের আস্তানা থেকে নারী-শিশুসহ ২১জনকে উদ্ধার করে কোস্ট গার্ড ও নৌবাহিনী

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে মানবপাচার চক্রের কবল থেকে নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন:

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়- মালয়েশিয়ায় পাচারের জন্য নারী ও শিশুসহ কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে আটক রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়।

অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ২১ জনকে উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের আটক ও চক্রকে চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবপাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়