ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারকালে বিপুল পরিমাণ মাদক জব্দ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ৩ অক্টোবর ২০২৫  
নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারকালে বিপুল পরিমাণ মাদক জব্দ

কুমিল্লায় গোমতী নদীতে কর্কশিট ও কলাগাছের সঙ্গে বেঁধে ভাসিয়ে পাচারকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গোলাবাড়ি পোস্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করেন।

আরো পড়ুন:

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ শুক্রবার সকাল ৯টায় সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, মাদক কারবারিরা প্রতিনিয়ত কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব পদ্ধতিতে মাদক পাচারের চেষ্টা করে। তার ধারাবাহিকতায় শুক্রবার ভোরে আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী এলাকায় গোমতী নদীতে কলাগাছ ও কর্কশিটের সঙ্গে বেঁধে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সেগুলো জব্দ করে। এসবের মধ্যে আছে ভারতীয় মদ, ভদকা, বিয়ার স্কাফসহ ১০ লাখ টাকার মাদক। 

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক বলেছেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মাদকদ্রব্যগুলো কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

ঢাকা/রুবেল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়