ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা সাড়ে ৩ লাখ 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ৯ অক্টোবর ২০২৫  
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা সাড়ে ৩ লাখ 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে

টাঙ্গাইল শহরের সাত্তার সুপার শপ ও ফার্মা ও মহাসড়কের পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। 

জানা গেছে, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যবিরোধী অভিযান পরিচালনা করে শহরের ছাত্তার সুপার শপ এন্ড ফার্মাকে এক লাখ টাকা এবং বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অভিযান পরিচালনা করে তাহের ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, তাই শপিংমলের মালিকদের সচেতন থাকতে অনুরোধ জানানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য পরবর্তী সময়ে উপজেলার বাজারগুলোতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঢাকা/কাওছার/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়