ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১৫:৩০, ৫ নভেম্বর ২০২৫
যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ১

যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকা থেকে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওসমান গনি যশোর শহরের বারান্দীপাড়া এলাকার সৈয়দ আলী মণ্ডলের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল যশোর–নড়াইল মহাসড়কের দাইতলা সংলগ্ন রয়টোকা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার প্যান্টের পকেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩১৯.৪৮ গ্রাম। পাশাপাশি তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, একটি হেডফোন ও নগদ ২ হাজার ৩৫০ টাকা জব্দ হয়। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা।

আরো পড়ুন:

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি স্বীকার করেছেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করেন। তিনি স্বর্ণের বারগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য যাচ্ছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়