ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হত্যার পর পুঁতে রাখা হয় যুবকের লাশ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৩১, ১১ জানুয়ারি ২০২৬
হত্যার পর পুঁতে রাখা হয় যুবকের লাশ

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর চড়ে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সী (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের সাপুড়িয়া খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। ফেরদৌস মুন্সী ওই গ্রামের রহমান মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯টায় বাড়ি থেকে অসুস্থ বাবাকে দেখে বের হয়ে নিখোঁজ হন ফেরদৌস। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রবিবার সকালে সাপুড়িয়া খালের চরে নতুন মাটি কাটার দৃশ্য দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে মাটি সরালে লাশ দেখেন তারা। নিহতের গলায় নাইলনের রশি দিয়ে ফাঁস দেওয়া ছিল। তার পরনে ছিল একটি শর্ট প্যান্ট ও গেঞ্জি।

আরো পড়ুন:

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবককে নাইলনের রশি দিয়ে ফাঁস দিয়ে হত্যার চড়ে পুঁতে রাখা হয়েছে। এছাড়া, তার বাম হাতের বুড়ো আঙুল কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়