ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় জামায়াত: তাহের

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬  
দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় জামায়াত: তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “জামায়াতে ইসলামী কখনো হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না।”

তিনি বলেন, “কোনো সরকারের আমলেই দেশে দুর্নীতি কমেনি। বরং যাদের সঙ্গে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে, তাদের শাসনামলেই বাংলাদেশ তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। যদি আবারো দুর্নীতি ও নৈরাজ্য চান, তাহলে তাদের ভোট দিন। আর যদি একটি নিরাপদ, উন্নত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, তাহলে দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ ১১ দলীয় জোটকে ভোট দিন।”

আরো পড়ুন:

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস এস এম ফরহাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান এবং সেক্রেটারি বেলাল হোসাইন।

ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাসান মজুমদারের সভাপতিত্বে এবং জামায়াত নেতা নাজমুল হক মোল্লা বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মোস্তফা নুরুজ্জামান খোকন, আবুল খায়ের, ইকবাল হোসেন মজুমদার, ওয়াজী উল্লাহ ভুঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, এমদাদুল হক শাহী, রুহুল আমিন, মমিনুল ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা শাহজালাল, অধ্যাপক মোহাম্মদ আলী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবিরসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতাকর্মীরা।

এছাড়া, গণভোট প্রচারণায় এনসিপির অ্যাম্বাসেডর আবু সুফিয়ান, যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, তারাশাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ আলমসহ স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ জনসভায় অংশ নেন।

ঢাকা/রুবেল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়