আওয়ামী সন্ত্রাসীরা এলাকায় ঢুকেছে, প্রশাসন ধরছে না: মনি
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বরগুনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম মনি।
আওয়ামী সন্ত্রাসীরা এলাকায় ঢুকতে শুরু করলেও প্রশাসন তাদের ধরছে না বলে অভিযোগ করেছেন বরগুনা-২ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
নুরুল ইসলাম মনি বলেন, “জামায়াত ইসলামী অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচালের পাঁয়তারা চালাচ্ছে। আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি। আমি দফায় দফায় প্রশাসনকে জামায়াতের সব কুকর্মের কথা জানাচ্ছি, কিন্তু তারপরেও কেনো জানি ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
তিনি বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনো একটি পক্ষকে সন্ত্রাসী কার্যকলাপে সহায়তা করছে। প্রশাসন এখনি কঠোর পদক্ষেপ না নিলে নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে অনিরাপদ বোধ করবেন।”
জামায়াত ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমেদ পাথরঘাটায় অরাজকতা সৃষ্টি করেছে দাবি করে বিএনপির এই প্রার্থী বলেন, সব ভোটকেন্দ্রে এবং ভোট গণনার কক্ষ অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে।” কোনো কারচুপি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ঢাকা/ইমরান/মাসুদ