কুষ্টিয়া-৪ আসনে জয়ী দাঁড়িপাল্লার আফজাল
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আফজাল হোসেন।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের ১৫২ কেন্দ্রের বেসরকারি ফল অনুযায়ী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফজাল হোসেন ৫ হাজার ৯৫০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
জামায়াতের প্রার্থী আফজাল ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ফলাফল ঘোষণা করেন।
এ দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। ভোট গণনা শেষ হওয়াসাপেক্ষে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা।
ঢাকা/কাঞ্চন/রাসেল