ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহী-৫ আসনে ৯০ হাজার বেশি ভোটে জয়ী বিএনপির নজরুল

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
রাজশাহী-৫ আসনে ৯০ হাজার বেশি ভোটে জয়ী বিএনপির নজরুল

নজরুল ইসলাম মণ্ডল।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মণ্ডল। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৬৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মনজুর রহমান দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৮৩৭ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৯০ হাজার ১৪০।

বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুল ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৭৪ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম ফুটবলে প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩৮৫ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী আলতাফ হোসেন মোল্লা একতারা প্রতীকে পেয়েছে ৯২৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রুহুল আমিন হাতপাখা প্রতীকে পেয়েছে ৬১০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী রায়হান কাউসার মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ৪৩৮ ভোট।

আরো পড়ুন:

এই আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৯৬ ভোট আর না ভোট পড়েছে ৭৮ হাজার ৫৯৫ টি।

রাজশাহী-৫ আসনে পুঠিয়া ৬৮টি কেন্দ্রে ও দুর্গাপুরে ৬৪টি কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে দুইটি উপজেলার ১৩ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৭৬ হাজার ৬৭০ ভোট। নারী ভোটার ১ লাখ ৭৬ হাজার ৪৯৯ ভোট ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার রায়েছে ৫ জন। এ আসনে মোট সাতজন প্রার্থী ভোটে অংশগ্রহণ করেছিলেন।

ঢাকা/মাহী/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়