গাজীপুরের ৪টিতে বিএনপির হাসি, একটিতে জামায়াত
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুর-৪ আসনে জয়ী জামায়াতে ইসলামীর সালাহউদ্দিন আইউবী ও গাজীপুর-৫ আসনে বিএনপির ফজলুল হক মিলন জয়ী হয়েছেন নির্বাচনে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের চারটিতে বিএনপি ও একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এই পাঁচটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।
গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসনে ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট পেয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন মো. মজিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহ আলম বকশী ৷ তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট।
গাজীপুর-২ (সদর ও টঙ্গী) আসনে ১ লাখ ৮৮ হাজার ৬০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের এম মঞ্জুরুল করিম রনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসের আলী খাম ৷ তিনি শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট।
গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট পেয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মুহাম্মদ এহসানুল হক। তিনি রিকশা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ১ হাজার ৭৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সালাহউদ্দিন আইউবী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।
গাজীপুর-১, ২ ও ৩ আসনে জয়ী বিএনপি প্রার্থীরা
গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট পেয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন এ কে এম ফজলুল হক মিলন। তার নিকটতম জামায়াতের প্রার্থী খায়রুল হাসান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট।
ঢাকা/রেজাউল/মাসুদ