ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাটোরে নারীসহ ৪ জনকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
নাটোরে নারীসহ ৪ জনকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

গহনা নিয়ে বিরোধের জেরে নাটোরের বড়াইগ্রামে দুই নারীসহ চারজনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়াইগ্রাম পৌর এলাকার মৌখাড়া কদমতলা মহল্লায় ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, স্থানীয় বাসিন্দা বাদশার স্ত্রী প্রতিবেশী মতিন সরকার, জুয়েলের স্ত্রী ও টুটুলের মায়ের কাছ থেকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে কিছু স্বর্ণালংকার ধার নেন। তিন মাস পার হলেও সেই গহনা ফেরত দেননি তিনি। বুধবার দুপুরে গহনা ফেরত চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে বিষয়টি মীমাংসার কথা বলে সংশ্লিষ্টদের স্থানীয় এক সাবেক কাউন্সিলরের বাড়িতে নেওয়া হয়। সেখানে গহনা ফেরত দেওয়া নিয়ে পুনরায় উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত কয়েকজন বাদশা, তার স্ত্রী, বাবা ও শাশুড়িকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে ধার নেওয়া গহনা ফেরত দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনাটি তিনি আনুষ্ঠানিকভাবে জানতেন না, তবে শুনেছেন। যারা বেঁধে রেখেছিল, তারাই পরে ছেড়ে দিয়েছে। কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়