ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২ মার্চ ২০২৬   আপডেট: ১৫:২৮, ২ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ হওয়ায় ঢাকামুখী লেনে সোমবার দীর্ঘ প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ হওয়ায় ঢাকামুখী লেনে প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। 

স্থানীয় সূত্র জানায়, রবিবার (১ মার্চ) মধ্যরাত থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু হয়। ভোরে সংস্কার কাজ শেষ হলেও ঢালাই জমাট বাঁধার জন্য ঢেকে রাখা হয়। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। ফলে মহাসড়কে যানজট দেখা দেয়। সোমবার (২ মার্চ) সকালে যানজট সোনারগাঁ অংশ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।

আরো পড়ুন:

ঢাকাগামী বাস চালক রফিক মিয়া জানান, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সেতুটির কয়েকটি জায়গা ভেঙে যাওয়ার কারণে আমরা ঝুঁকি নিয়ে গাড়ি চালাই। এখন সেতুটিতে যতো দ্রুত সম্ভব কাজ শেষ করতে পারলে আমাদের জন্য সুবিধা হয়।

কাচঁপর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদির জিলানী জানান, লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ রাতেই শেষ হয়েছে। ঢালাই জমাট বাঁধার জন্য এখন একপাশের লেন বন্ধ রাখা হয়েছে। আজ রাতে সংস্কার করা লেন খুলে দেওয়া হবে। এখন যানবাহন ধীর গতীতে চলছে। বড় ধরণের যানজট যাতে না হয়, সেজন্য হাইওয়ে পুলিশ কাজ করছে।

ঢাকা/অনিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়