ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংহতি ও সম্প্রীতির মধ্য দিয়ে পাহাড়ে ঈদ হবে: দীপেন দেওয়ান

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৩ মার্চ ২০২৬  
সংহতি ও সম্প্রীতির মধ্য দিয়ে পাহাড়ে ঈদ হবে: দীপেন দেওয়ান

রাঙামাটি শহরে মঙ্গলবার সকালে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দীপেন দেওয়ান (মাঝে)।

সংহতি, মৈত্রী ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়কে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাঙামাটি শহরের মাতৃমঙ্গল এলাকায় ব্যবসায়ী সাহাব উদ্দিনের পরিবারের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আরো পড়ুন:

দীপেন দেওয়ান বলেন, “পাহাড়ে যেমন উৎসবমুখর পরিবেশে বিজু, দুর্গাপূজা উদযাপিত হয়, তেমনি পারস্পরিক শ্রদ্ধা, আনন্দ ও সম্প্রীতির আবহে পবিত্র ঈদুল ফিতরও উদযাপিত হবে এটাই আমাদের প্রত্যাশা। প্রশাসনকে এ বিষয়ে সর্বদা সজাগ থাকতে হবে, যাতে কোনোভাবেই সম্প্রীতির পরিবেশ ব্যাহত না হয়। আমাদের একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি বলেন, “ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক বন্ধন সুদৃঢ় করারও মহৎ উপলক্ষ। সব সামাজিক ও ধর্মীয় উৎসব যেন পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের সেতুবন্ধন হয়ে ওঠে, সেই দৃষ্টান্ত স্থাপন করবে ঈদুল ফিতর।”

এসময় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মন্ত্রী। 

অনুষ্ঠানে প্রায় এক হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু, চিনি, সেমাই, তেলসহ প্রায় আট প্রকারের নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা/শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়