ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অসুস্থ গরুর মাংস বিক্রির জন্য সংরক্ষণ করায় জরিমানা 

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ৫ মার্চ ২০২৬  
অসুস্থ গরুর মাংস বিক্রির জন্য সংরক্ষণ করায় জরিমানা 

কোটালীপাড়ায় অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস বিক্রির জন্য সংরক্ষণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস বিক্রির জন্য সংরক্ষণ করায় মাংস বিক্রেতা আলী আকবর গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময়  ৪০০ কেজি গরুর মাংস মাটির নিচে চাপা দিয়ে ধ্বংস করা হয়।

বুধবার (৪ মার্চ) রাতে কোটালীপাড়া উপজেলা সদরের পৌর মার্কেটে অভিযান চালিয়ে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ। 

আরো পড়ুন:

কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন জানান, বুধবার একটি গরু কীটনাশক মিশ্রিত মাঠের ঘাস ও লতাপাতা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। মরণাপন্ন ওই গরু জবাই করে মাংস ব্যবসায়ী আলী আকবর গাজী তার ফ্রিজে মজুদ করে রাখেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে স্থানীয়রা অভিযোগ করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি আরো বলেন, ফ্রিজে গরুর মাংস, চামড়া, ভুড়ি ও পা একসঙ্গে সংরক্ষণ করেছেন। যা এটি স্বাস্থ্যসম্মত নয়। তাই এসব অপরাধে মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ৪০০ কেজি গরুর মাংস মাটি চাপা দিয়ে পুতে ফেলার নির্দেশনা দেন। রাতে ওই গরুর মাংস মাটি চাপা দিয়ে পুতে ফেলা হয়। 

তিনি জানান, গরু জবাই করার আগে প্রাণিসম্পদ অফিস থেকে সার্টিফিকেট নেওয়ার বিধান থাকলেও তিনি তা নেননি। অসুস্থ, মরণাপন্ন বা রোগাক্রান্ত গরু জবাই বন্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

গরু বাজারে এনে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে ফিটনেস সার্টিফিকেট নিয়ে পৌরসভার তদারকি কর্মকর্তার সামনে জবাই করার বিধান রয়েছে। কিন্তু মাংস ব্যবসায়ীরা তা মানেন না। 
 

ঢাকা/বাদল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়