ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে রান্নাঘরে মিলল নারীর রক্তাক্ত মরদেহ

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ১০ মার্চ ২০২৬  
খাগড়াছড়িতে রান্নাঘরে মিলল নারীর রক্তাক্ত মরদেহ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার বাটনাতলী ইউনিয়নের বড়বিল গ্রামের নিজ বাড়ির রান্নাঘর থেকে রাম্রা মারমা (৪১) নামে ওই নারীর মরদেহ উদ্ধার হয়।

আরো পড়ুন:

নিহতের কলেজ পড়ুয়া মেয়ে আনুমা মারমা জানান, সোমবার রাত ১০ টার দিকে তিনি ও তার মা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে মাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে রান্নাঘরের বিছানায় কম্বল মুড়ানো অবস্থায় মাকে দেখতে পান তিনি। ডাকাডাকি পর সাড়া না দেওয়ায় কম্বল সরাতেই তিনি মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার মাথা ও গলায় আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশ আসে।

নিহতের স্বজনরা জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে রাম্রা মারমা একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করতেন। তার বড় দুই ছেলে কাজের সুবাদে অন্য জায়গায় থাকে। আরেক সন্তান ঘটনার দিন রাতে পার্শ্ববর্তী বৌদ্ধ বিহারের রাত্রিযাপন করে।

মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ঢাকা/রূপায়ন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়