ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে জামিন

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ১২ মার্চ ২০২৬  
বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে জামিন

সিলেটে বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় কারাগারে যাওয়া মঙ্গল দাসকে জেলা প্রশাসকের (ডিসি) উদ্যোগে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১৮ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে যান মঙ্গল দাস। তিনি সিলেটের এয়ারপোর্ট থানার কেওয়াছড়া চা বাগান এলাকার বাসিন্দা।

আরো পড়ুন:

গত ২৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসক সিলেট কারাগার পরিদর্শনে গেলে মঙ্গল দাসের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এ সময় তিনি জানান, ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় তিনি কারাগারে আটক রয়েছেন। পরে জেলা ম্যাজিস্ট্রেট তাকে জামিন পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেন এবং বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিশ্চয়তা দেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) আহিন শাকিল ভূঞা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় তিনি বলেন, ‘‘ডিসি স্যারের উদ্যোগে উনাকে জামিনে মুক্ত করা সম্ভব হয়েছে। তার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিশ্চয়তাও দেওয়া হয়েছে।’’ 

ঢাকা/মোসাইদ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়