ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রহস্য-উদ্বেগে ভরা ‘দৃশ্যম ৩’ সিনেমার টিজার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৩০ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:১৮, ৩০ এপ্রিল ২০২৬

মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘জর্জ’ চরিত্র। কেবল ব্যবসায়ী ‘জর্জ’ চরিত্র রূপায়ন করেন দক্ষিণী সিনেমার দাপুটে অভিনেতা মোহনলাল।  

কয়েক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের আসছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’। গতকাল রাতে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। ১ মিনিট ৫০ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি মুক্তির পর অন্তর্জালে আলোচনার জন্ম দিয়েছে। 

আরো পড়ুন:

টিজারের শুরুতে মোহনলাল ঘটনাপ্রবাহ বর্ণনা শুরু করেন, সেটা ২০১৩ সাল থেকে শুরু করে ২০২৬ সালে ইতি টানেন। পুরো টিজারে টান টান সাসপেন্স। অজানা উদ্বেগ, রহস্য যেকোনো দর্শককে মুর্তির মতো জমাট বাঁধতে বাধ্য করবে। মানসিক টানাপড়েন আর নৈতিক দ্বন্দ্ব গল্পের চালিকা শক্তি হয়ে উঠবে—এমনই আভাস মিলেছে টিজারে।  

পাশাপাশি অতীতের ছায়া আবার তাড়া করেছে জর্জের পরিবারকে। পরিবারকে বাঁচাতে জর্জ নতুন বুদ্ধি করবেন। কিন্তু শেষ রক্ষা হবে কি না, তা জানা যাবে সিনেমাটি মুক্তির পর।  

মোহনলাল ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন—মীনা, অনসিবা আহাসান, এস্থার আলী প্রমুখ। আগামী ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’। অজয় দেবগন অভিনীত হিন্দি সিক্যুয়েলের কাজও শুরু হয়ে গেছে। তবে হিন্দি ‘দৃশ্যম ৩’ কবে মুক্তি পাবে, সেই ঘোষণা এখনো আসেনি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়