ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লোহাগড়ায় আগুনে পুড়ল ২ বাড়ি 

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১৩ মার্চ ২০২৬  
লোহাগড়ায় আগুনে পুড়ল ২ বাড়ি 

শুক্রবার ভোরে আগুনে পুড়ে যাওয়া বাড়ি।

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে দুটি বসত বাড়ি আগুনে পুড়ে গেছে।

শুক্রবার (১৩মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে আগুন লাগে। 

আরো পড়ুন:

এলাকাবাসী জানায়, বয়রা গ্রামের মোহাম্মদ মিলন কাজীর রান্না ঘরের রাইস কুকার থেকে আজ ভোর সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাশের হাসমত আলীর বাড়ির ঘরে আগুন লাগে।  পরিবারের লোকজন চিৎকার করলে গ্রামবাসী এগিয়ে গিয়ে টিউবল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, “শুক্রবার ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমরা এলাকার লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে বাড়ি দুটির অধিকাংশ পুড়ে যায়।” 

তিনি বলেন, “রাইস কুকার বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এমনটি ধারণা করা হচ্ছে।”

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়