ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে জ্বালানি সংকটে বন্ধ স্পিডবোট চলাচল

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৫ মার্চ ২০২৬  
রাঙামাটিতে জ্বালানি সংকটে বন্ধ স্পিডবোট চলাচল

ঘাটে রাখা স্পিডবোট

রাঙামাটিতে জ্বালানি তেলের সংকটে বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী স্পিডবোট সার্ভিস। রবিবার (১৫ মার্চ) সকাল থেকে রাঙামাটি থেকে কয়েকটি উপজেলায় স্পিডবোট চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

রাঙামাটি যাত্রীবাহী স্পিডবোটের লাইনম্যান মো. মহিউদ্দিন বলেন, “রাঙামাটি থেকে লংগদু, বাঘাইছড়ি, বরকল ও জুরাছড়ি উপজেলায় যাত্রীবাহী স্পিডবোট চলাচল করে। অকটেন না পাওয়ায় আজ সকাল থেকে কোনো স্পিডবোট ছাড়া হয়নি। যাত্রীরা এসে ঘুরে যাচ্ছেন। প্রশাসন নজর না দিলে ঈদে ঘরমুখো মানুষের কষ্টের শেষ থাকবে না।”

আরো পড়ুন:

রাঙামাটি অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম বলেন, “আমরা মূলত ঘাটে থাকা পাম্পগুলো থেকে তেল নেই। ঘাটের পাম্পগুলোতে গত এক সপ্তাহ ধরে তেল পাওয়া যাচ্ছে না। পরে অন্য পাম্প থেকে ড্রামে করে তেল সংগ্রহ করে এতোদিন চালিয়ে নেওয়া হয়েছে। এখন ওই পাম্পগুলো পর্যাপ্ত তেল দিচ্ছে না।” 

তিনি বলেন, “আমাদের প্রতিদিন ১২০০-১৩০০ লিটার তেলের চাহিদা। যা দিয়ে প্রায় ৪০টি লঞ্চ চলাচল করে। ঈদে চাহিদা আরো বেড়ে যায়। এভাবে হলে ঈদের আগেই লঞ্চ বন্ধ হয়ে যাবে।”

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “জ্বালানি তেলের সংকট নিরসনে কাজ করছে প্রশাসন। খুচরা দোকানগুলোতে তেল সরবরাহ বন্ধ থাকায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে। লঞ্চ, স্পিডবোট ও ট্যুরিস্ট বোটগুলো যাতে চলাচল করতে পারে তার ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।”

ঢাকা/শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়