ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জনগ‌ণের মধ্যে ভিত্তি আছে বলেই আমরা বিজয়ী হয়েছি: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৫৩, ১৬ মার্চ ২০২৬
জনগ‌ণের মধ্যে ভিত্তি আছে বলেই আমরা বিজয়ী হয়েছি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “জনগ‌ণের মধ্যে ভিত্তি আছে বলেই আমরা বিজয়ী হ‌য়ে‌ছি। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জয়লাভ করেছি।”

তিনি বলেন, “জনগণের আস্থা য‌দি আমরা ধ‌রে রাখ‌তে না পা‌রি; তাহলে কী পরিণতি হয় সেটা শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে হবে। কা‌রো যদি জ্ঞানের অভাব থা‌কে, তাহলে টিকেট কেটে দিব—দিল্লিতে গি‌য়ে শেখ হাসিনার কাছে জেনে নেবেন; ভুল করলে তার খেসারত কতটুকু দি‌তে হয়।”

আরো পড়ুন:

সোমবার (১৬ মার্চ) বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কাজের উদ্বোধনের আগে এক সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি ব‌লেন, “খাল খনন প্রকল্প ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের টাকা-পয়সা আয় করার জন্য হ‌তে পা‌রে না। খালে পানি প্রবাহ নিশ্চিত কর‌তে হবে। সরকারি টাকা চুরি কর‌তে দেওয়া যাবে না। খালের পানি কৃষিজমিতে ব্যবহার নিশ্চিত কর‌তে হবে ঠিকাদার ও প্রকৌশলী‌কে।”

স্থানীয়দের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, “আপনারা তদারকি করবেন, খালে পানি প্রবাহ ঠিক আছে কি না। সরকারি কাজ আপনা‌দের উপকারে আসলে কি না জানাবেন, উপকারে না আসলে আমা‌কে কাঠগড়ায় দাঁড় করাবেন। এখানে কো‌নো মধ‌্যস্বত্ব‌ভোগী থাক‌তে দেব না।”

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়