ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে মা ও মেয়ের লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ১৯ মার্চ ২০২৬  
বান্দরবানে মা ও মেয়ের লাশ উদ্ধার

সদর উপজেলায় পাহাড়ের নিচ থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

বান্দরবানের সদর উপজেলায় পাহাড়ের নিচ থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার রেইচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দাঁতভাঙ্গা পাড়া এলাকায় নির্মাণাধীন আলিংথন পাহাড় রিসোর্ট সংলগ্ন স্থান থেকে লাশ উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

নিহতরা হলেন, স্থানীয় বাসিন্দা উদয় তঞ্চঙ্গ্যার স্ত্রী দো ওয়াই মার্মা (২৬) এবং তাদের চার বছর বয়সী মেয়ে বৃষ্টি তঞ্চঙ্গ্যা।

বান্দরবান সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মান্না দে লাশ উদ্ধারের তথ্য জানান। তিনি বলেন, মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা, নাকি অন্যভাবে মৃত্যু; তা তদন্তের পর জানা যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উদয় তঞ্চঙ্গ্যা পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। বুধবার (১৮ মার্চ) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। এরপর তাদের লাশ উদ্ধার করা হলো।  মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। 

রেইচা ইউনিয়ন পরিষদের সদস্য অজিত তঞ্চঙ্গ্যা বলেন, ‘‘রাতে তারা ঝগড়া করেছে। এরপর কী হয়েছে, তা জানি না। সকালে স্থানীয়রা পাহাড়ের নিচে মা-মেয়ের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।’’ 

ঢাকা/চাইমং/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়