গোপালগঞ্জে নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নায়েব আলী খান।
গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতা মামলায় নায়েব আলী খান (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের মৃত সৈয়দ আলী খান ওরফে রাঙ্গা খানের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, “এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
২০২৫ সালের ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে বলে অভিযোগ উঠে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। এ ঘটনায় কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলীমুল হুদা জনি বাদী হয়ে একটি নাশকতা মামলা করেন।
ঢাকা/বাদল/রাজীব