ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ৩০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কেসিসির গাড়ি থেকে ‘তেল চুরি’র সময় হাতেনাতে ধরা চালক

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ১৯ মার্চ ২০২৬  
কেসিসির গাড়ি থেকে ‘তেল চুরি’র সময় হাতেনাতে ধরা চালক

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ময়লা উত্তোলনকারী ব্যাক হুইলার লোডার-৬ গাড়ি থেকে তেল চুরির সময় গাড়ির চালক এনায়েত হোসেন বাবলু হাতেনাতে ধরা পড়েছেন বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে তাকে হাতেনাতে ধরা হয়। এ সময় উদ্ধার করা হয় ১০ লিটার জ্বালানি তেল।

আরো পড়ুন:

কেসিসির কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বাবলু গাড়ি থেকে তেল চুরি করে আসছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষের নির্দেশনায় কনজারভেন্সি বিভাগের সদস্য নুরুজ্জামান সুমন তার ওপর নজরদারি রাখেন।

তিনি বলেন, বৃহস্পতিবার গাড়ি থেকে তেল চুরির সময় তাকে হাতেনাতে আটক করেন সুমন। আটকের পর চালক বাবলু আলামত নষ্ট করতে চুরিকৃত ড্রামভর্তি তেল ময়লার মধ্যে ঢেলে দেওয়ার চেষ্টা করেন। তখন নুরুজ্জামান সুমন সেই তেল রক্ষা করতে গেলে বাবলু ও চালকের সহকারী সুরুজ দুইজনে মিলেই তাকে মারধর করেন। এ ঘটনায় চালক বাবলুকে ক্লোজ করা হয়েছে এবং একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “এ ঘটনার তদন্তে একটি টিম করা হয়েছে। তারা প্রতিবেদন দিলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়