ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ৮ এপ্রিল ২০২৬  
খুলনায় বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক

খুলনা নগরীতে অস্ত্রসহ আটক ‍দুই যুবক।

খুলনা নগরীতে বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর বয়রা আজিজের মোড় হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড থেকে তাদের আটক করা হয়।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- হাজী ফয়েজউদ্দিন ক্রস রোডের বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে মামুন মোল্লা (৩০) এবং রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা বদরুল আলমের ছেলে লাভলু আহমেদ।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়