ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ১২ এপ্রিল ২০২৬  
এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। 

শনিবার (১১ এপ্রিল) মধ্যরাত সাড়ে ১২টার দিকে উপজেলার দোগাছি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

মারা যাওয়া ব্যক্তির নাম মাসুদ (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী থানার বাসিন্দা। আহতরা হলেন- মো. কাওছার আহাম্মেদ (৩৩), আরাফাত (১৮), মেহেদি (২০), সুমাইয়া (৩০), এবং মারুফা (১২)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা থেকে বরিশালগামী ‘স্বপ্নতরী’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৫৮১৫) বেপরোয়া গতিতে চলছিল। দোগাছি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি জানান, পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে। তবে, চালক ও তার সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের লাশ হাসারা হাইওয়ে থানায় রাখা হয়েছে।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়