কুষ্টিয়ায় পুকুরে মিলল নবজাতকের মরদেহ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার মিরপুরে পুকুর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সদরপুর ইউনিয়নের কাতলামারি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার আব্দুল হাকিমের স্ত্রী আরিফা খাতুন (৩৮) গতকাল বিকেলে একটি মৃত সন্তান প্রসব করেন। পরে বাচ্চাটিকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। স্থানীয়রা পুকুরে শিশুর মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে।
ঢাকা/কাঞ্চন/ইভা
লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ২ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার