ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি আবুল, সম্পাদক রবীন

শরীয়তপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ২৮ এপ্রিল ২০২৬  
শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি আবুল, সম্পাদক রবীন

আবুল হোসেন সরদার ও নুরুল আমীন রবীন।

শরীয়তপুর প্রেস ক্লাব নির্বাচনে আরটিভির জেলা প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি ও চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তাদের বিজয়ী ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।

নির্বাচনে বাকি ১৯টি পদের মধ্যে সহ-সভাপতি দৈনিক হুঙ্কারের সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট, সহ-সভাপতি দৈনিক মানবজমিনের খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক যমুনা টিভির এসএম শাকিল, সহ-সাধারণ সম্পাদক বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নিরপেক্ষর জামাল মল্লিক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খবর পত্রের মঞ্জুরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আমার দেশের হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজ কল্যাণ সম্পাদক ভোরের দর্পনের সাইফুল ইসলাম, আইন সম্পাদক দৈনিক বর্তমান কথার সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কালের কণ্ঠের শরিফুল আলম ইমন, ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন, সদস্য পদে দ্যা ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টুয়েন্টি ফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার ও গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল আমীন রবীন বলেন, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৯৯ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন সরদার বলেন, দীর্ঘ ৩৬ বছর পর শরীয়তপুর প্রেস ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। 

তিনি সকল সদস্যকে নিয়ে আধুনিক প্রেস ক্লাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
 

ঢাকা/আকাশ/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়