ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্কুলছাত্রীর সামনে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ৩০ এপ্রিল ২০২৬  
স্কুলছাত্রীর সামনে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার মাহমুদুল হাসান।

ময়মনসিংহে দুই স্কুলছাত্রীর সামনে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে মাহমুদুল হাসান (৪৫) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।  

আরো পড়ুন:

অভিযুক্ত মাহমুদুল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজুগড়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হক প্রমাণিকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলের পেছনের নির্জন গলিতে দুই ছাত্রীর সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করেন মাহমুদুল। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। 

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নির্জন গলি দিয়ে দুই স্কুলছাত্রী হেটে যাচ্ছেন। এসময় এক যুবক এগিয়ে দুই ছাত্রীর সামনে দাড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে। পরে ওই দুই শিক্ষার্থী পাশ কেটে চলে যান। অভিযুক্ত যুবকও তাদের পেছনে পেছনে যান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নারী শিক্ষার্থীদের সামনে মাহমুদুলের বিকৃত যৌনাচারের অঙ্গভঙ্গির একটি ভিডিও ফুটেজ ভাইরাল হলে নগরবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ঘটনাটি নিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং অবস্থান শনাক্ত করা হয়। পরে তাকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়