ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ার ড্রাগন ফুডে ভেজাল জুস, সুপারভাইজার কারাগারে

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ৬ মে ২০২৬  
বগুড়ার ড্রাগন ফুডে ভেজাল জুস, সুপারভাইজার কারাগারে

‘ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ’ নামে কারখানা থেকে ভেজাল ও অস্বাস্থ্যকর জুস জব্দ করা হয়।

বগুড়ায় ‘ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ’ নামে কারখানায় অভিযান চালিয়ে ভেজাল ও অস্বাস্থ্যকর জুস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন রাসায়নিক ব্যবহার করে জুস উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানের সুপারভাইজারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

বুধবার (৬ মে) বিকেলে বগুড়া সদর উপজেলার চাঁদপুর এলাকায় অবস্থিত কারখানায় অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আরিফুর রহমান।

জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কারখানায় প্রায় তিন ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হয়। অভিযানে ৩৭০ কেস ভেজাল ও অস্বাস্থ্যকর জুস উদ্ধার করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল ব‌লেন, কারখানায় মানসনদ ছাড়াই জুস উৎপাদন, অনুমোদনহীন রাসায়নিক ব্যবহার, পণ্যের মোড়কে অনুমোদনহীন সিল ও লোগো ব্যবহার এবং অনিবন্ধিতভাবে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে কারখানার সুপারভাইজারকে কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়