ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৪ জুন ২০২৬  
টাঙ্গাইলে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের গোপালপুরে সদ্য ভূমিষ্ঠ যমজ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। 

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে স্থানীয় একটি কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। এর আগে গতকাল উপজেলার ঝাওয়াইলের ভেঙ্গুলা বাজার এলাকার শ্মশানঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

এলাকাবাসী জানিয়েছে, ভেঙ্গুলা বাজার শ্মশানঘাটের পাশের নদীতে সদ্য ভূমিষ্ঠ নবজাতক দুটিকে ভাসতে দেখে স্থানীরা তুলে শ্মশানঘাটে রাখেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ দুটি উদ্ধার করে। কীভাবে মরদেহ দুটি এখানে এলো, তা জানা যায়নি।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে । নবজাতক দুটি স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নবজাতকদের পরিচয় উদঘাটনে কাজ করছে পুলিশ।

ঢাকা/কাওছার/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়