ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে আটক ১৮ বাংলাদেশি

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ৪ জুন ২০২৬  
পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে আটক ১৮ বাংলাদেশি

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪পরগনা জেলার কুলতলীর গোদাবর এলাকার একটি ইটভাটা থেকে ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জুন) তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও মহিলা এবং বাকি ৬ জন শিশু।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা প্রত্যেকেই একটি প্রভাবশালী দালাল চক্রের মাধ্যমে বেআইনিভাবে কাঁটাতারের বেড়া টপকে ভারতে প্রবেশ করেছে। বাংলাদেশ সীমান্ত পার করার জন্য সীমান্ত সংলগ্ন আন্তর্জাতিক দালালদের মাথাপিছু পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছিল তাদের। ভিসা,পাসপোর্ট বা ভারতের কোনও বৈধ নাগরিকত্বের প্রমাণপত্র ছাড়াই কেউ দু’বছর, আবার কেউ দীর্ঘ তিন বছর ধরে এই এলাকায় বসবাস করছিল।

পুলিশ আরো জানিয়েছে, ভারতে অনুপ্রবেশের পর তারা প্রথমে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও পরবর্তীকালে সুন্দরবন এলাকার বিভিন্ন ইটভাটায় পরিচয় গোপন করে দিনমজুর বা শ্রমিক হিসেবে কাজ শুরু করে। ইটভাটার মালিক বা স্থানীয় প্রশাসন, কেউই প্রাথমিক স্তরে কিছুই বুঝতে পারেনি। 

আটক ব্যক্তিদের থানায় এনে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য নথিভুক্ত করা হয়েছে। ছয় শিশুর সার্বিক সুরক্ষার কথা মাথায় রেখে এবং প্রাপ্তবয়স্কদের প্রাথমিক আইনি প্রক্রিয়ার পর আপাতত একটি ‘হোল্ডিং সেন্টারে’ পাঠানো হয়েছে। বিজিবির সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
 

ঢাকা/সুচরিতা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়