ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পদত্যাগ করে টেইট বললেন, ‘সহজ সিদ্ধান্ত ছিল না’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ৪ জুন ২০২৬   আপডেট: ১৮:১৬, ৪ জুন ২০২৬
পদত্যাগ করে টেইট বললেন, ‘সহজ সিদ্ধান্ত ছিল না’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন শন টেইট। অস্ট্রেলিয়ান এই কোচ বাংলাদেশের পেসারদের নিয়ে ২০২৫ সালের মে থেকে কাজ করে আসছিলেন।

কিন্তু সূত্র বলছে, ভারতে বাংলা দলের দায়িত্ব নিতেই টেইট পদত্যাগ করেছেন। যদিও এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন ৪৩ বছর বয়সী টেইট। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল টেইটের। কিন্তু তার পদত্যাগের ইচ্ছায় বিসিবিও আটকায়নি। পারস্পরিক বোঝাপড়ায় দুই পক্ষ সমঝোতা করেছে।

এদিকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না বলে জানিয়েছেন টেইট। প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের নিয়ে কাজ করার আনন্দ ও গর্ব খুঁজে পাচ্ছেন তিনি। টেইট বলেন, ‘‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে কাজ করা আমার জন্য বিশেষ সম্মানের। এর অংশ হতে পেরে এবং প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি অসাধারণ দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত।’’

‘‘এটি (পদত্যাগ) সহজ কোনো সিদ্ধান্ত ছিল না, এবং আমাদের আলোচনার সময়জুড়ে বিসিবি যে বোঝাপড়া ও সমর্থন দেখিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পেস বোলাররা যা অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আগামী দিনের জন্য আমি দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।’’ যোগ করেন তিনি।

বাংলাদেশে টেইট ১৪ হাজার ডলার প্রতি মাসে বেতন পাচ্ছিলেন। বাংলাদেশি টাকায় যা ২ কোটি টাকার কাছাকাছি। অস্ট্রেলিয়া বিপক্ষে আসন্ন হোম সিরিজ এবং জিম্বাবুয়ে সফরের জন্য পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তালহা জুবায়ের। এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়