ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার দুই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ৪ জুন ২০২৬   আপডেট: ১৭:৪৮, ৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার দুই

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটিতে সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মুসলেহ উদ্দিন আহমেদ। এ সময় তাদের কাছ থেকে চোরাই তামার তার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন রঞ্জনচন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২)।

ডিএমপি কমিশনার এ সময় আরো বলেন, ঢাকার ৫৭টি পয়েন্টে ৭০টি এআই ক্যামেরা লাগানো হয়েছে। এতে ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। আরো নতুন এআই ক্যামেরা লাগানো হবে। ঢাকার থানাগুলোকে সেবাবান্ধব করার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

মিন্টো রোডের ডিএমপির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন


উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিটিটিসি সূত্রে জানা যায়, লাল টেলিফোন সংযোগের তার চুরির বিষয়টি নিয়ে মামলার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে।

ঢাকা/মাকসুদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়