ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ৭ জুন ২০২৬  
বগুড়ায় হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

মারা যাওয়া সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পাল।

বগুড়ার একটি হোটেল থেকে বিপুল চন্দ্র পাল (৪৮) নামে ইউনিয়ন পরিষদ (ইউপি) সাবেক এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আরো পড়ুন:

শনিবার (৬ জুন) শহরের চারমাথা এলাকায় অবস্থিত হোটেল সেঞ্চুরি মোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার হয়।

মারা যাওয়া বিপুল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দুইবার ইউপি সদস্য নির্বাচিত হন। 

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপুল হোটেল সেঞ্চুরির একটি কক্ষ ভাড়া নেন রাত্রিযাপনের জন্য। শনিবার নির্ধারিত চেকআউট সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ খোঁজ নিতে যায়। এ সময় কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

হোটেলের রিসেপশনে দায়িত্বরত কর্মচারী মো. এনামুল হক বলেন, ‍“রাত্রিযাপনের জন্য তিনি কক্ষটি নিয়েছিলেন। দুপুরে চেক আউটের সময় পার হয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।”

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন বলেন, “ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। কক্ষ থেকে একটি যৌন উত্তেজক ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।”

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।”

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়