ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষামন্ত্রীকে ঢাবি পরিদর্শনের আমন্ত্রণ

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষামন্ত্রীকে ঢাবি পরিদর্শনের আমন্ত্রণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তিনি শিক্ষামন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাবি উপাচার্য।

আরো পড়ুন:

সৌজন্য সাক্ষাতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন।

এ সময় তিনি এসব কার্যক্রমের সারসংক্ষেপ সম্বলিত একটি বুকলেট শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

উপাচার্য জানান, নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে শিগগিরই একটি পূর্ণাঙ্গ বৈঠকের আয়োজন করা হবে। ওই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতি, ক্যাম্পাসের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সামগ্রিক কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে বিস্তারিতভাবে জানানো হবে।

এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সাক্ষাৎকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় আরো জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়