ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিয়ে ঢাবিতে সেমিনার

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫  
প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিয়ে ঢাবিতে সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে নাগরিক সংগঠনের ভূমিকা ও সক্ষমতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাবির সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সেমিনারটি আয়োজন করা হয়।

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ।

গবেষণার ফলাফল ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম। এছাড়া স্বাগত বক্তব্য দেন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন।

আলোচনায় অংশ নেন স্পেস ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড কেয়ারের পরিচালক মোশফেক আরা শিমুল, সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ইলিরা দেওয়ান এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার লায়লা জেসমিন বানু। 

এ সময় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার জন্য শিক্ষক, গবেষক ও নাগরিক সংগঠনসমূহের প্রতি আহ্বান জানান। গবেষণার ফলাফল ব্যবহারিক জীবনে কাজে লাগানোর উপরও তিনি গুরুত্বারোপ করেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়