ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানি কূটনীতিকের সাক্ষাৎ

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫  
ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানি কূটনীতিকের সাক্ষাৎ

ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সৈয়দ রেজা মিরমোহাম্মদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাবি উপাচার্যের নিজ কার্যালয়ে এ সাক্ষাতের আয়োজন করা হয়।

আরো পড়ুন:

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো গতিশীল করাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে আরো বেশি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের ওপর তারা গুরুত্বারোপ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের শহীদ বেহেশতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত্য প্রকাশ করেন।  

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “বাংলাদেশ ও ইরানের মধ্যে চমৎকার ঐতিহাসিক সম্পর্ক বিরাজ করছে। এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা করছি।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়