ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুবিতে আপত্তিকর অবস্থায় ৪ বহিরাগত আটক

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ১৩ মার্চ ২০২৫  
কুবিতে আপত্তিকর অবস্থায় ৪ বহিরাগত আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপত্তিকর অবস্থায় বহিরাগত চারজনকে আটক করেছে প্রক্টরিয়াল বডি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে আটক করার পর পুলিশের সহযোগিতায় তাদের অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে সহকারী প্রক্টর মামুন চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরবর্তীতে কোটবাড়ি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসলে তাদের অভিভাবকদের ডাকা হয়।

এরপর অভিভাবকদের থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে দুইজন ছেলে এবং দুইজন মেয়ে। চারজনই এসএসসি পরীক্ষার্থী এবং বলরামপুরের বাসিন্দা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “মাদক এবং অশালীনতার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে ছিল এবং থাকবে। পাশাপাশি বহিরাগতদের বিষয়ে কঠোর অবস্থানে থাকবে। আশা করি ঈদের পর এমন পরিস্থিতি পুরোপুরি কমে যাবে।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়