ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাবির ফোকলোর বিভাগের নাম পরিবর্তন

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ১৫ জুলাই ২০২৫  
রাবির ফোকলোর বিভাগের নাম পরিবর্তন

ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিভাগের নাম সংস্কার করে ‘ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ’ নামকরণ করা হয়েছে। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, “ফোকলোর বিভাগের নাম সংস্কার করে ‘ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ’ করা হয়েছে।”

আরো পড়ুন:

এর আগে, গত মাস থেকে বিভাগের নাম সংস্কারের দাবিতে আন্দোলন করছেন ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা। চাকরি ক্ষেত্রে নিজস্ব ফিল্ডে অগ্রাধিকার পেতেই নাম সংস্কার চান তারা।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়