ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুর্গাপূজার পরে রাকসু নির্বাচন চায় ছাত্রদল

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ২২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৩:৩০, ২২ সেপ্টেম্বর ২০২৫
দুর্গাপূজার পরে রাকসু নির্বাচন চায় ছাত্রদল

সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও ছাত্রদল প্যানেল থেকে রাকসুর ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন দুর্গাপূজার পরে চায় রাবি শাখা ছাত্রদল।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও ছাত্রদল প্যানেল থেকে রাকসুর ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।

আরো পড়ুন:

তিনি বলেন, আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা দেখেছি, ৪৮ ঘণ্টা আগেও যে উৎসবমুখর পরিবেশ এবং ভোটার ও প্রার্থীদের যে আনাগোনা ছিল, সেটা এখন অনেকটাই স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে। বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে গেছেন। আমরা চাই, সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে সুষ্ঠু নির্বাচন।

শেখ নূর উদ্দিন আবীর আরো বলেন, নির্বাচন কমিশন যদি ভোটারদের উপস্থিতির কথা যদি বিবেচনা করে, সেক্ষেত্রে আমি বলব, আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন। আমি চাই, নির্বাচনটা দুর্গাপূজার পরেই হোক।

ঢাকা/ফাহিম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়