ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ৬ মার্চ ২০২৬   আপডেট: ২১:১৫, ৬ মার্চ ২০২৬
ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে ইবি থানার ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামলার ১ নম্বর আসামি ফজলুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের পরপরই আদালতকে অবহিত করা হয়। বর্তমানে তিনি সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে; তিনি পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছেন।”

আরো পড়ুন:

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইবি থানায় ফজলুর রহমানকে প্রধান করে চারজনের নামে মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন—সমাজকল্যাণ বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার ও উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাস, বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “বাকি আসামিদের ব্যাপারে তদন্ত চলছে। এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।”

গত বুধবার বিকেল ৪টার দিকে আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠে ফজলুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনার পর ফজলুর রহমানও আত্মহত্যার চেষ্টা করেন।

দুজনের ডাক-চিৎকারে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা/তানিম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়