ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চবির শাটল ট্রেন সংস্কারে শিক্ষার্থীদের ১১ দফা দাবি

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ২৩ এপ্রিল ২০২৬  
চবির শাটল ট্রেন সংস্কারে শিক্ষার্থীদের ১১ দফা দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে ১১ দফা দাবি তুলেছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘শাটল ট্রেন সংস্কার আন্দোলন’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

আরো পড়ুন:

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্লেকার্ড দেখা যায়। এর মধ্যে ছিল ‘বাপ-দাদার আমলের বগি, পরিবর্তন করতে হবে’, ‘শাটলের ঢিল ছুঁড়ে, প্রশাসন কী করে’, ‘শাটলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ এবং ‘ছাত্র মরে গরমে, ভিসি থাকে আরামে’ এমন নানা স্লোগান।

কর্মসূচিতে চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, “দীর্ঘদিন ধরে শাটল ট্রেনের নানা সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরা হলেও তার সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে।” তিনি জানান, আগামী রবিবার (২৫ এপ্রিল) বেলা ১২টার মধ্যে ১১ দফা দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, ট্রেন সংখ্যা বৃদ্ধি, বিকল্প রুট নির্মাণ ও অপারেশন ব্যবস্থার উন্নয়ন, কোচ বাড়ানো, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল নিশ্চিত করা, নিরাপত্তাকর্মী নিয়োগ, ইলেকট্রনিক সুবিধা বৃদ্ধি, ট্রেনের গতি বাড়ানো, বগি সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ, স্টেশন অবকাঠামো উন্নয়ন, প্ল্যাটফর্ম সম্প্রসারণ এবং শাটল ট্রেন ও স্টেশনে নিরাপত্তা জোরদার।

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়