ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশে কোকাকোলা কোম্পানির পানি ‘কিনলে’

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশে কোকাকোলা কোম্পানির পানি ‘কিনলে’

নিজস্ব প্রতিবেদক : কোকাকোলা কোম্পানি তাদের বিশ্বখ্যাত বোতলজাত মিনারেল ওয়াটার ব্র্যান্ড ‘কিনলে’ বাংলাদেশের বাজারে বিপণন শুরু করেছে।

 

সোমবার গুলশানের লেকশোর হোটেলে ‘কিনলে’র বাজারজাতকরণ উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাদাব খান বলেন, ‘এ অঞ্চলে কিনলে একটি বিশ্বস্ত ব্র্যান্ড। বাংলাদেশের জনগণের জন্য এ পণ্য আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

 

তিনি আরো বলেন, ‘আমাদের দীর্ঘদিনের গবেষণার মাধ্যমে জানতে পেরেছি, বাংলাদেশের বাজারে বর্তমানে বোতলজাত খাবার পানির ব্যবসা দ্রুত বিকশিত হচ্ছে। পানযোগ্য নন-অ্যালকোহোলিক ক্যাটাগরিতে কার্বনেটেড বেভারেজের পরেই এর অবস্থান। আমি বিশ্বাস করি, কিনলে বাজারজাত করার মাধ্যমে এই ক্যাটাগরিটি আরো সমৃদ্ধ হবে। যা বিভিন্ন বিদেশি ব্র্যান্ডকে বাংলাদেশে তাদের পণ্য বাজারজাত করতে উদ্বুদ্ধ করবে। এ ধরনের উদ্যোগের অগ্রযাত্রী হিসেবে কোকাকোলা বাংলাদেশি ভোক্তাদের পছন্দের তালিকার শীর্ষে জায়গা করে নেবে।’

 

শাদাব খান বলেন, আল্ট্রা লাইট বোতলে বাজারজাত করার মাধ্যমে কিনলে গ্লোবাল ইনোভেশন অ্যাওয়ার্ডের প্রোডাক্টিভিটি ইনোভেশন ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। যেখানে বিশ্বসেরা বিভিন্ন নিত্যনতুন ব্যবসায়িক উদ্ভাবনী চিন্তা-চেতনার প্রদর্শন ও দীর্ঘমেয়াদে বাস্তবায়নের সম্ভাব্য রূপরেখা বিশ্বদরবারে তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ বিপর্যয়ের সম্ভাব্য ঝুঁকির হার কমানোর লক্ষ্যে কিনলে ব্র্যান্ডের প্রতিটি পিইটি বোতলকে সর্বোচ্চ পরিমাণে ওজনহীন করে বাজারে ছাড়া হয়েছে।

 

প্রাথমিকভাবে শুধু রাজধানীতে বাজারজাত করা হবে কিনলে। পরে ক্রমান্বয়ে সারা দেশে বাজারজাত করা হবে এ পানি। দেশব্যাপী ১৫ টাকা দামে প্রতিটি ৫০০ এমএল বোতলে পাওয়া যাবে কিনলে। কোকাকোলার বিশাল উৎপাদন সক্ষমতা ও বিস্তৃত বিপণন নেটওয়ার্কের সহায়তায় কিনলে পাওয়া যাবে দেশের ছোট-বড় সব মুদি দোকান, ডিপার্টমেন্টাল স্টোর ও রেস্টুরেন্টে, যা কোকাকোলার পণ্যসম্ভারের সহজলভ্যতারই বহিঃপ্রকাশ।

 

প্রসঙ্গটি, ইতিমধ্যে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানের আল্ট্রা লাইট বোতল ব্যবহারের কারণে যথেষ্ট সমাদৃত হয়েছে কিনলে। দেশব্যাপী কিনলের বাজারজাতকরণ কার্যক্রমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কোকাকোলা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুস্তাফিজুর রহমান। তিনি কিনলের যাবতীয় ক্যাম্পেইনের সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে সম্পৃক্ত হবেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৬/আশরাফ/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়