ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পের ভাষাতেই ট্রাম্পকে ইরানের পাল্টা হুমকি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:০৩, ৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের ভাষাতেই ট্রাম্পকে ইরানের পাল্টা হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানি পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের শীর্ষ উপদেষ্টা মাহদি মোহাম্মদী। ট্রাম্পের ব্যবহৃত ভাষা অনুকরণ করেই তিনি এই পাল্টা হুমকি দিয়েছেন। খবর আল-জাজিরার। 

মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাম্পকে উদ্দেশ্যে করে মাহদি মোহাম্মদী এক বার্তায় বলেছেন, ট্রাম্পের হাতে প্রায় ‘২০ ঘণ্টা সময়’ আছে। এই সময়ের মধ্যে হয় তাকে ইরানের কাছে নতিস্বীকার করতে হবে, না হয় তার মিত্ররা ‘পাথর যুগে’ ফিরে যাবে।

আরো পড়ুন:

প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইরানকে যে ভাষায় হুমকি দিয়েছিলেন, ঠিক সেই একই ভাষা ব্যবহার করে পাল্টা জবাব দিলেন ইরান সরকারের উধ্বর্তন এই কর্মকর্তা।

মাহদি মোহাম্মদী, যিনি একজন জাতীয় নিরাপত্তা বিশ্লেষকও, মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “আমরা এক চুলও পিছু হটব না!”

তিনি আরও লিখেছেন, “ইরান এই যুদ্ধে স্পষ্টভাবে জয়ী হয়েছে। তেহরান কেবল এমন একটি সমাধান মেনে নেবে যা তাদের অর্জনকে সুসংহত করবে এবং মধ্যপ্রাচ্যে একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা তৈরি করবে।”

প্রসঙ্গত, ট্রাম্প ইরানকে বুধবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন; অন্যথায় মার্কিন সামরিক অভিযানের বিস্তৃতি ও ভয়াবহ পরিণতির মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

কিন্তু ইরান স্পষ্ট করে জানিয়ে দিল যে, তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। মাহদি মোহাম্মদীর এই মন্তব্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনাকে নতুন মোড় দিয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়