ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক নেতাদের অভিযোগ

আন্তরিকতার অভাবে সাগর-রুনি হত্যার বিচার পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:২৩, ৭ এপ্রিল ২০২৬
আন্তরিকতার অভাবে সাগর-রুনি হত্যার বিচার পাওয়া যায়নি

আন্তরিকতার ঘাটতি থাকায় এখনো সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা।

সোমবার (৬ এপ্রিল) সাগর-রুনি হত্যার বিচার দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করেন তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই সমাবেশ আয়োজন করে। 

আরো পড়ুন:

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, এখন পর্যন্ত চারটি সংস্থাকে এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। কেউই প্রতিবেদন জমা দিতে পারেনি। বর্তমানে দায়িত্বে রয়েছে পিবিআই। আসলে আন্তরিকতার ঘাটতি থাকায় আজও এ হত্যাকাণ্ডের বিচার পাওয়া যায়নি।

এখন পর্যন্ত কোনো সরকারই এ হত্যাকাণ্ডের তদন্ত করতে চাইনি উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, সরকার চাইলে এতদিন সময় লাগার কথা নয়। একে একে তিন সরকার এলো। কিন্তু সাগর-রুনি হত্যার বিচারের কোনো অগ্রগতিই হয়নি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে ১২৫ বার। চাঞ্চল্যকর এমন কোনো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এতবার পেছানোর কোনো নজির আছে কিনা জানা নেই। সরকার আন্তরিক থাকলে এমনটি হতো না বলে তাদের বিশ্বাস। 

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, নতুন সরকার এসেছে। এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা সরকারের কাছে স্মারকলিপি দেব। এরপর একটি আন্দোলনে যাব। এত বছরেও সাগর-রুনি হত্যার বিচারটা না হওয়া শুধু সাংবাদিক অঙ্গনের জন্য লজ্জার নয়, বরং স্বাধীন দেশের মানসম্মানের প্রশ্ন বলেও মনে করেন তারা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ হামিদুল হক, ডিআরইউয়ের সিনিয়র সদস্য মশিউর রহমান, সংগঠনের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মাহমুদ সোহেল, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা প্রমুখ।

ঢাকা/রায়হান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়